মৌলবাদ সম্পর্কে একটি চিন্তা


মৌলবাদের আসল উদ্দেশ্য রাজনৈতিক কতৃত্ব স্থাপন৷ পুরাতন ধর্মীয় অনুশাসনের সাথে আধুনিক রাষ্ট্রনৈতিক  কর্তৃত্ব স্থাপনের আকাঙ্ক্ষা মৌলবাদের জন্মদাতা৷
যারা  ধর্মগ্রন্থ পড়েন , বা ব্যক্তিগত স্তরে ধর্মচর্চা করেন -- তাদের  মৌলবাদী মনে করাটা ভুল ৷ যারা ধর্মকে আধুনিক  রাষ্ট্রনৈতিক ক্ষমতার সাথে যুক্ত করতে চায় তারাই মৌলবাদী ৷ ফলে মৌলবাদের উৎস রাজনৈতিক কতৃত্বের আকাঙ্ক্ষা থেকে৷  মুমূর্ষু  বিশ্বপুঁজিবাদী ব্যবস্থার  দুর্বলভাবে বিকশিত অঙ্গে এর জীবানু বংশবৃদ্ধি করে৷ (মতামত ব্যক্তিগত)

Comments